আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচন ঘনিয়ে আসছে। প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন জোরে শোরে।
জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের (ফেঞ্চুগঞ্জ) এর সদস্য পদপ্রার্থী নাহিদ হাসান চৌধুরী লক্ষনীয়ভাবে ঝাঁপিয়ে পড়েছেন ভোটের মাঠে।
ঘুড়ি প্রতীকের বিজয় নিশ্চিত করতে ছুটছেন দিন রাত। ভোটার জনপ্রতিনিধিদের সাথে গড়ছেন আস্থার ভিত্তি।
এক বিবৃতিতে তিনি বলেন, 'আমি জনপ্রতিনিধিদের সাথে কাঁধ মিলিয়ে সামগ্রিক উন্নয়ন সাধন করতে প্রস্তুত। অবকাঠামোগত ও সামাজিক সার্বিক অগ্রগতিকে প্রাধান্য দিতে চাই।
ইতিমধ্যে সম্মানিত ভোটাররা আমাকে যেভাবে গ্রহণ করছেন, আশ্বস্ত করছেন তাতে বিজয়ের ঘুড়ি উড়াতে আমি আশাবাদী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২
আইটি ল্যাব সলিউশন্স লি.