নগরীর ২৫ নং ওয়ার্ডের মোমিনখলা জামে মসজিদে একজন ইমাম ও খতিব নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হয়েছে।
নিয়োগ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ আগামী ১২ অক্টোবর বুধবার দুপুর ২টায় মোমিনখলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীদেরকে নিজ হাতে লেখা একটি দরখাস্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ সশরীরে হাজির থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রার্থীকে সম্মানজনক বেতন/সম্মানী দেয়া হবে।
নিয়োগ লাভের আগ্রহী প্রার্থীকে দাওরা/কামিল পাশ হতে হবে। প্রার্থী ক্বারী/হাফিজ/মুফতি হলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। প্রার্থীকে অবশ্যই সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা ও বিবাহিত হতে হবে। প্রার্থীরা সিয়াত সুরত নবীর সুন্নতের আলোকে হতে হবে।
যে কোন প্রয়োজনে ০১৭৬৭২১০৯০১ নাম্বারে যোগাযোগ করা যাবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.