প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২২ ১৬:৫৫ (শনিবার)
সিলেট থেকে আরও ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে : ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামীতে সিলেট থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে। কারণ- সিলেটের মানুষ রক্ষণশীল হলেও মেয়েদের খেলার ব্যাপারে সকলে উৎসাহ দিয়ে যাচ্ছেন।  

শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলে ড. মোমেন। এর আগে তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে ইতোপূর্বে মেয়েদের খেলার এত সুযোগ-সুবিধা ছিল না। তবে এখন শুরু হয়েছে। সরকারও সুযোগ-সুবিধা দিচ্ছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমাদের মেয়েরা থাইল্যান্ড-মালেশিয়াকে হারিয়েছে। এগুলো তাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম