প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২২ ১১:২১ (মঙ্গলবার)
কুলাউড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল মুবারক র‌্যালি

মৌলভীবাজারের কুলাউড়া কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলা তালামীযে ইসলামিয়ার আয়োজনে শহরস্থ আলালপুর আত্তর খান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে খলিফায়ে ফুলতলী হাফেজ মহসিন খানের উদ্বোধনের মাধ্যমে এ মুবারক র‍্যালি অনুষ্ঠিত হয়।


র‌্যালিতে হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে রচিত বিভিন্ন কবিতার শ্লোক খচিত রঙ-বেরঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন মুসল্লিরা।


উপজেলা তালামীযের সভাপতি মো. ইসমাইল হাসান শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালিপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এম এ জলিল।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সংগঠনের সাবেক অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহর পাঠাগার সম্পাদক কাজী খন্দকার ফখরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক জাহেদ বখস টিপু।


এ ছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক আফজাল হোসেন সাজু, আজিজুল ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক রাশেদ আহমদ, কুলাউড়া উপজেলা আল ইসলাহর সাবেক সহসভাপতি আবুল কালাম, মাওলানা আইয়ুব আনসারী, কুলাউড়া পৌর আল ইসলাহর সহসভাপতি হাফেজ আনওয়ার আহমদ, কুলাউড়া উপজেলা আল ইসলাহর সাবেক সহ সাধারণ সম্পাদক কাজী মখলিছুর রহমান, কাজী এহসানুল মাহবুব জাকির, সাংগঠনিক সম্পাদক হাফিজ শামছুল ইসলাম, পৌর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক পংকি আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/অমি/ইআ-০৬