বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, নিঃশর্তে মুক্তি ও নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে আলোচনা এবং মতবিনিময় সভা করেছে সদ্য বিলুপ্ত বাহরাইন কেন্দ্রীয় বিএনপি।
বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামাস্থ কিউই রেস্টুরেন্টের হল রুমে স্থানীয় সময় রাত ৯ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাবের আহমেদর সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- সদ্য সাবেক প্রধান উপদেষ্টা মো. ফয়সাল মাহমুদ চৌধুরী।
গেষ্ট অফ আনার ছিলেন খ ম আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- রুহুল আমিন,কামাল হোসেন, সালা উদ্দিন কবির, আসলাম সাগর, আব্দুল মোমিন, সাহেদুর রহমান,মোফাজ্জল হোসেন, আব্দুস সোবহান, মকবুল হোসেন, সাচ্চু ভূইয়া, ফজলুল করিম, রফিকুল ইসলাম, দুলাল হোসেন, শাহিন আল মামুন, আবুল কালাম, মোহাম্মদ মামুন, মুজিবুর রহমান, নুরুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম জিয়ার সুস্থতা ও দেশ জাতি মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.