প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২২ ১৫:৩২ (শনিবার)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাদের ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিক যোগাযোগ মাধ্যম নেট ওয়ার্কিং সাইট ভূয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভূয়া ফেসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং দেখে কারো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.