উৎসাহ উদ্দীপনা এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শান্তিগঞ্জ বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ২৮৫ ভোট পেয়ে ৩য় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন করলেন আব্দুল কাদির জিলানী। এটি তার হ্যাট্রিক বিজয়।
এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরুণ ব্যবসায়ী মো. আবু হেলাল হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র ৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৭৯।
বহুল আলোচিত শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে শনিবার (১৫ অক্টোবর) সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল তিনটা পর্যন্ত। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়।
ভোট গ্রহন শেষে ঐদিন বিকেলে শান্তিগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা ও শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহিদুল ইসলাম নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এ ফলাফলে খুব খুশি। সকল ভোটারদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগীতা চেয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.