প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২২ ১৬:৪৪ (বৃহস্পতিবার)
সিলেটে ১১নং ওয়ার্ডে বিজয়ী আপ্তাব আলী

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১১নং ওয়ার্ডে সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন আপ্তাব আলী কালা মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ মোহাম্মদ জামালউদ্দিন।

সোমবার (১৭ অক্টোবর) কোম্পানীগঞ্জ থানাসদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও, তোয়াকুল ও রুস্তমপুর ইউনিয়নের ১২০টি ভোটের মধ্যে ১১৮টি ভোট কাস্ট হয়। এর মধ্যে আপ্তাব আলী কালা মিয়া অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৭২ ভোট এবং টিউবওয়েল প্রতীকে ৪৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন শাহ মোহাম্মদ জামালউদ্দিন। আর বৈদ্যুতিক পাখা নিয়ে মো. শামসুউদ্দীন কোনো ভোট পাননি।

সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে মাধ্যমে চলে ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন। বেলা ২টার পর ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ডা. মোহাম্মদ লুৎফুর রহমান।


সিলেটভিউ২৪ডটকম / জলিল / ডি.আর