প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২২ ২০:২৭ (শনিবার)
মৌলভীবাজারে জাবেদের জয়ে সর্বত্র আলোচনা!

এবারের জেলা পরিষদ নির্বাচনে সদস‍্য পদে যোগ‍্য একজন প্রার্থী জয়লাভ করেছেন বলে মৌলভীবাজারের সর্বত্র আলোচনা চলছে।

তিনি হলেন, হাসান আহমেদ জাবেদ। মৌলভীবাজার শহরের কলিমাবাদ এলাকা পুরনো বাসিন্দা।

হাসান আহমেদ জাবেদ মৌলভীবাজার ক‍্যাবল নেটওয়ার্ক (এমসিএন)-এর চেয়ারম্যান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কয়েকবারের পরিচালক ও মৌলভীবাজার জেলা পরিষদের গত কমিটির প‍্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে সমান সমান ৮০ ভোট তিনি পেয়েছেন। ভোট গণনা শেষে সমানসংখ‍্যক ভোট পড়ায় লটারির মাধ‍্যমে তিনি জয়লাভ করেন।

এদিকে, হাসান আহমেদ জাবেদের পারিবারিক ও ব‍্যক্তিগত অবস্থানের কারণে নির্বাচনে একজন যোগ‍্য প্রার্থী নির্বাচিত হওয়ায় তাঁর জয়লাভের পর তাঁর অনুসারী ও ভক্তরা শহরে আনন্দ মিছিল বের করে।


সিলেটভিউ২৪ডটকম / তমাল / ডি.আর