প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২২ ২০:৩১ (শনিবার)
শেখ রাসেল দিবস উপলক্ষে মঙ্গলবার শাবিতে বিভিন্ন কর্মসূচি

আগামীকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

সোমবার (১৭ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে। এর মধ্যে বেলা ১১টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১১টা ১৫মিনিটে ক্যাম্পাসে বৃক্ষরোপন এবং সাড়ে ১১টায় মিনি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের অংশ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৯