সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের স্মরণে ‘বৈকালিক মক্তব সিলেট’র উদ্যোগে খতমে কুরআন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামেয়া কাসিমুল দরগাহ মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুহিববুল হক গাছবারি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরী সভাপতি সাধারণ সম্পাদক আজির পাশা।
বৈকালিক মক্তব পরিচালনা কমিটির সভাপতি এম এ রহিমের সভাপতিত্বে সভার শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী কামরান আহমদ।
প্রধান শিক্ষক মাওলানা আরিফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- বৈকালিক মক্তবের পরিচালক মীর্জা সোহেল।
মুহিববুল হক বলেন, আজিজ আহমদ ছিলেন সৎ সাংবাদিকতার প্রতীক, তিনি নিজ অবস্থান থেকে সাংবাদিকতার পাশাপাশি দ্বীনের খেদমত করে গেছেন।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩
আইটি ল্যাব সলিউশন্স লি.