মেয়াদোত্তীর্ণ পণ্য ও যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কেকের মধ্যে পোকা থাকার দায়ে দিরাই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন দিরাই থানা পুলিশের একটি দল।
অভিযানকালে দিরাই পৌরসদরের বাজারের পিউরিয়া ফুড প্রোডাক্টকে কেকের মধ্যে পোকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১৫ হাজার ও রাজানগর বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য ও যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে তানিয়া ষ্টোরকে ৬ হাজার, নরেন ষ্টোরকে ৩ হাজার, মামুন মেডিকেল হলকে ৩ হাজারসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-৩৩
আইটি ল্যাব সলিউশন্স লি.