প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২২ ২১:০০ (শনিবার)
বিশ্বনাথে ক্যামব্রিয়ান কলেজের এইচএসসি-২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সম্পন্ন

সিলেটের বিশ্বনাথে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ব্যাচ-২২ সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল শনিবার (২২ অক্টোবর) প্রতিষ্ঠানের মিলতায়তনে সম্পন্ন হয়েছে।

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ।

 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ দুলাল আহমেদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজর একাউন্টেন্ট আব্দুস সালাম, ক্যামব্রিয়ান কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, সদস্য মুহাম্মদ সুমন, আমেরিকান ল্যাঙ্গয়েজ বিশ্বনাথ শাখার কো-অর্ডিনেটর হেলাল আহমদ।

 

এসময় উপস্থিত ছিলেন- ক্যামব্রিয়ান কলেজের লেকচারার আছিয়া বেগম, আওলাদুর রহমান, আরিফুল ইসলাম, এম এ রহমান রুবেল, বুশরা বেগম, মাহবুবা বেগম সুমি, স্বর্ণালী তালুকদার, স্কুল শাখার শিক্ষক পূর্ণিমা পাল বর্ষা, সাবিনা বেগম, রুপালি তালুকদার, জেলী রানী বৈদ্য প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-৩৫