সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব কুনু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম।
এক শোক বার্তায় ডালিম মরহুম কুনু মিয়ার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানন।
শোকবার্তায় ডালিম বলেন, আলহাজ্ব কুনু মিয়ার মৃত্যুতে জাতীয় পার্টি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একজন ভালো মানুষ ও সমাজসেবী ছিলেন জাপার প্রয়াত এই নেতা। বিগত বন্যায় সিলেট-৪ আসনের অনেক এলাকায় তিনি ত্রাণ সহায়তা নিয়ে বানবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন। এ কথা বৃহত্তর জৈন্তিয়াবাসী কখনো ভুলবে না।
প্রসঙ্গত গত রবিবার (২৩ অক্টোবর) রাত বাংলাদেশ সময় পৌনে ৩টার দিকে লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন কুনু মিয়া।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.