দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে এখন ডেঙ্গু। বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বেশি করে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু কীভাবে বাড়াবেন রোগ প্রতিরোধ ক্ষমতা? কয়েকটি খাবারেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। যেমন-
টক ফল: টকজাতীয় ফল ভিটামিন সি-তে ভরপুর। এই ভিটামিন শ্বেত রক্তকণিকা গঠণে সাহায্য করে। শরীরের রোগ প্রতিশোধ ক্ষমতা বাড়ায় এই কণিকা। তাই এই সময়ে খাদ্য তালিকায় কিউয়ি, আঙুর, কমলালেবুসহ বিভিন্ন ধরনের লেবু রাখতেই হবে।
রসুন: রান্নার স্বাদ বাড়াতে রান্নাঘরে রসুন রাখতেই হয়। তবে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতেও এই উপাদান দারুণ উপকারী। সংক্রমণ থেকে দূরে থাকতে এই সময়ে ডায়েটে বেশি করে রসুন রাখতে হবে।
বেদানা: প্রচুর পরিমাণে আয়রন থাকে বেদানায়। ফলে দেহের শক্তি বাড়ে, অণুচক্রিকার সংখ্যা বাড়াতেও সাহায্য করে এই ফলটি।
দই: এই সময়ে দৈনন্দিন খাবারে দইয়ের মতো প্রোবায়োটিক রাখা জরুরি। এর ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এছাড়া দই শরীর দূষণমুক্ত করতেও সাহায্য করে।
ব্রকোলি: ব্রকোলিতে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন কে, যা অণুচক্রিকা পুনরুৎপাদনে সাহায্য করে। অন্যান্য পুষ্টিগুণেও সমৃদ্ধ ব্রকোলি। তাই এই সময়ে প্রতিদিনের খাবারে এই সবজি রাখতেই হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.