প্রতিদিন আয়ুর্বেদ সর্বত্র আয়ুর্বেদ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হয়েছে এবারের আয়ুর্বেদ দিবস। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক সমন্বয় পরিষদ এর আয়োজনে সিলেটেও পালিত হয়েছে বিশ্ব আয়ুর্বেদ দিবস।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে সিলেটের সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক ডা. আক্তার হোসেন এর সঞ্চালনায় এবং বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক সমন্বয় পরিষদ এর সভাপতি ডা. হাকীম মো. মহিব বুল্যাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার বরুল ইসলাম শোয়েব।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এর অধ্যক্ষা ডা. মোহাম্মদ আজিজুর রহমান।
এসময় বক্তব্য রাখেন সিলেট সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অফিসার ডা. নজরুল ইসলাম, সিলেট সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এর প্রভাষক ডা. এস এম বদরুদ্দোজা, প্রভাষক ডা. জালাল উদ্দীন, প্রভাষক ডা. জামাল হোসেন, প্রভাষক ডা. সবিত কুমার দাস।
শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জসিম উদ্দিন, গীতা পাঠ করেন লংটন সর্মা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. আব্দুল আউয়াল, ডা. বিধান রায়, ডা. গোপেন্দ কুমার চক্রবর্তী, ডা. হোসেন আহমদ, ডা. মাহবুব হোসেন, ডা. ফয়সল আহমদ বাবলু।
সভায় বক্তারা বলেন, গত কয়েক বছরে, বিশেষ করে করোনার সময়ে শুধু দেশের তরুণ প্রজন্মের মধ্যেই নয়, বিদেশেও আয়ুর্বেদ নিয়ে কৌতূহল বেড়েছে। করোনার সময়কালে আয়ুর্বেদ ঔষুধগুলি শরীরকে মূলত সুস্থ করতে এবং সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত সফল বলে বিবেচিত হয়েছিল। এই সময়েও আয়ুর্বেদিক ভেষজ ও ওষুধের ব্যবহার শুধু আমাদের দেশেই নয় বিদেশেও অনেক বেড়ে গিয়েছিল। যার ফলশ্রুতিতে বর্তমানে বিপুল সংখ্যক মানুষ আয়ুর্বেদিক ওষুধ ও এর নিয়মকানুন তাদের জীবনে অন্তর্ভুক্ত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.