বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিলেটের বিশ্বনাখে একটি গবাদি পশু (গরু) মারা গেছে। উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের পুরাণ সিরাজপুর গ্রামের আতাউর রহমানের বাড়ি সংলগ্ন ক্ষেতের জমিতে সোমবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে বিদ্যুতের লাইন (তার) ছিড়ে নিচে পড়ে গেলে ঘটনাটি ঘটে।
একই গ্রামের মৃত আবদুল হাশিমের পুত্র আজিজুর রহমান (৪০) গবাদি পশুটির (গরু) বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা বলে জানা গেছে। এদিকে মারা যাওয়ার গবাদি পশুর মালিক আজিজুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বরও আহত হয়েছেন।
এব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বলেন, 'ঘটনাটি অধিক গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/অপু/ইআ-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.