প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২২ ১৪:১৪ (শনিবার)
রুহেল হৃদয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি

নিউইয়র্কের সামাজিক সংগঠন হৃদয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শাহ বদরুজ্জামান রুহেল। তিনি সংগঠনটির ভাইস প্রেডিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন বাংলাদেশে বেড়াতে যাওয়ায় তার অবর্তমানে রুহেল এই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, নিউইয়র্কের বাংলাদেশী কমুউনিটিতে সজ্জন ও সদালাপী হিসেবে পরিচিত শাহ বদরুজ্জামান রুহেল একাধারে একজন সফল সংগঠক, লেখক, গীতিকার, আলোকচিত্রী ও সাংবাদিক।

তিনি হৃদয়ে বাংলাদেশ ছাড়াও বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন বাকার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৩