প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২২ ১২:০০ (শনিবার)
৪ ঘন্টা পর সিলেট-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনের ওপর গাছ পড়ে সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকার ৪ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রেললাইন বন্ধ থাকায় সাতগাঁও স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ও শ্রীমঙ্গল স্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।


রেল যোগাযোগ বন্ধ থাকার ৪ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে বলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আহমদ বিষয়টি নিশ্চিত করেন।


জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঝড়ে বেশ কিছু গাছ লাইনের ওপর পড়ে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এবং সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস আটকা পরে। পরে গাছগুলোর অপসারণ করার পর রাত সাড়ে ৯টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৭