কুলাউড়ার সর্বাধিক সক্রিয় সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে৷ ২৩ অক্টোবর সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ আনিসুল ইসলাম ও মোহাইমিন ইসলাম চৌধুরী মাহিনের সাক্ষরিত প্যাডে আশিকুল ইসলাম বাবুকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
১ বছর মেয়াদি কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি সৈয়দ আজিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান এইচ অলিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমদ, প্রচার সম্পাদক মাসুদ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সাবিল আরহাম খাঁন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- আবু রোম্মান চৌধুরী, রুহিত রনি, আব্দুস সামাদ চৌধুরী, সালাউদ্দিন আল সালোক, ছায়েম আহমদ, ফয়সল আহমদ, মো. মোক্তার আহমদ, ভাস্কর দে, তাজুল ইসলাম তুহিন, তাহমিদ খাঁন শাওন জহুরুল আমিন জাহান, মাজহারুল ইসলাম খাঁন টিপু, সৈয়দ আবীর হোসেন, অলক চন্দ, আতিকুর রহমান আতিক, শফিকুল ইসলাম আরিফ, আব্দুল মুনিম সাজেদ, নাহিদ আহমেদ, নাহিম খাঁন, খালেদুর রহমান তানজুল, আজহার মুনিম শাফিন, সাব্বির আহমদ, মাসুম বিল্লাহ, সৈয়দ সামছুল ইসলাম তানিম, সাইফুর রহমান সিদ্দিক, সাজ্জাদুর রহমান সাজু, সৈয়দ আশফাক, উদ্দিন সিয়াম, আব্দুল কাইয়ুম, আরিফুল হক।
উল্লেখ্য, ২০১৩ সালে গঠিত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে উপজেলায় ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/লিমন/ইআ-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.