প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২২ ২০:০০ (মঙ্গলবার)
বড়লেখায় শিক্ষক দিবস পালিত

মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা প্রায় এক কিলোমিটার দীর্ঘ র‌্যালি বের করেন। র‍্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অবসরপ্রাপ্ত পাঁচজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।

এতে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু ও প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায়  সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাসুক আহমদ, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিছবাউর রব খছরু, গল্লাসাঙ্গণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দেবনাথ, সিতাংশু দলপতি ও মালেকা পারভীন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন চান্দগ্রাম এইউ ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরী, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সুজাউল ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, প্রধান শিক্ষক এনাম উদ্দিন, প্রধান শিক্ষক মঞ্জু লাল দে, মীর মুহিবুর রহমান, প্রধান শিক্ষক বদর উদ্দিন, প্রতাপ দত্ত, সঞ্চিতা শর্মা প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/এজেএল/পিডি