সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে শুক্রবার (২৮শে অক্টোবর) বিকাল তিনটার সময় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীরামপুর এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমান আনা মিয়া'র সভাপতিত্বে ও ফ্রেন্ডস ১৯৯০ এর ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আহমদ খাঁন মাজেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, রফিকুল ইসলাম রফু, খলকু মিয়া, নজরুল ইসলাম কামাল, শাহ আহমেদুর রব, রশীদ আহমদ, ফ্রেন্ডস ১৯৯০ চেয়ারম্যান আবুল হোসেন, পরিচালক আব্দুর রব, সমাজসেবী সাবুল আহমদ, সাহেদ আহমদ, শামিম সিদ্দিকী, লয়েছ হাসান, সাংবাদিক আব্দুল হাছিব, সমাজসেবী, হাফিজ খাঁন, রফিক উদ্দিন, সাবুল আহমদ, আকতার শিকদার, সোহেল রাব্বানি, মালেক আহমদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কুচাই ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডে অন্তর্ভূক্ত করায় আনন্দ র্যালি বাস্তবায়নের জন্য কাজ করার আহবান জানান। এছাড়া জন্ম নিবন্ধন, উত্তরাধিকার সনদ, মৃত্যু সনদ সহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেন। পাশাপাশি ৪০,৪১ ও ৪২ নং ওয়ার্ডের উন্নয়ন বরাদ্দ দেওয়ার দাবি জানান।
সিলেটভিউ২৪.কম/মাহি
আইটি ল্যাব সলিউশন্স লি.