প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২২ ১৯:২৯ (মঙ্গলবার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য বলেছেন, আমাদের সকলকে ইতিহাস জানতে হবে। প্রকৃত সত্য ইতিহাস গবেষণা করে জানতে ও বুঝতে হবে। 


তিনি বলেন- সাহিত্য চর্চা করলে মানুষ সুন্দরের পথে এগিয়ে চলে। সাহিত্য চর্চায় মানুষ আলোকিত হয়। মানুষ নতুনভাবে বাঁচতে শিখে। বাংলার সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে লালন ও ধারণ করে আমাদেরকে চলতে হবে। সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে আমাদের সকলকে কাজ করতে হবে। তবেই আমাদের সাহিত্য, সংস্কৃতির আলো ছড়িয়ে পড়বে সারাবিশ্বে।

   
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরের জিন্দাবাজারস্থ কবি নজরুল একাডেমি মিলনায়তনে ‘হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেট’ এর মুখপত্র ‘হৃদকথন’ শরৎ সংখ্যা ও মো. আসিকুর রহমান এর ÔSongs in the Bengoli TuneÕ- গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের সভাপতি, কবি ও লেখক হিমাংশু রায় হিমেল।

 


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলার সাবেক সংগঠক ও গল্পকার জামান মাহবুব, ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট জেলা পরিবারের সভাপতি লেখক ও সাহিত্যিক অমিতা বর্ধন, মানস সিলেট জেলার সভাপতি হেলাল আহমদ, অ্যাডভোকেট ও কবি কল্যাণ চৌধুরী, লেখক ও শিক্ষক আসিকুর রহমান। 

 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কণা, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি উত্তম কুমার চৌধুরী, কবি ধ্রুব গৌতম, লেখক ও প্রভাষক মিহির মোহন, লেখক আনোয়ার হোসেন মিসবাহ, লেখক হাফিজ আহমদ, কবি লুৎফা বেগম লিলি, লেখক সন্তোষ রঞ্জন পাল, কবিতা কুঞ্জের সভাপতি শহিদুল ইসলাম লিটন, লেখক ও ছড়াকার প্রশান্ত লিটন, কবি পান্না জান্নাত, লেখক আব্দুল কাদির জীবন, লেখক আশীষ দে, কবি শ্রাবণী দাস বিথী, ফাতেহা আরেফিন সুইটি, সুমাইয়া আক্তার।

   


জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন। সমস্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন শর্মিলা দেব পূরবী ও তপন চন্দ্র পাল।

 


অনুষ্ঠানের সব শেষে মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও ধামাইল পরিবেশন করেন সিলেটের শিল্পীরা।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না