প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২২ ১৮:৫৫ (শনিবার)
সিলেটের প্রথম নারী সাংবাদিক শামসাদ হুসামের সুস্থতা কামনায় দোয়া

সিলেটের প্রথম নারী সাংবাদিক আমেরিকা প্রবাসী শামসাদ হুসাম চৌধুরীর সুস্থতা কামনায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

 

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনএসকে’র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি- জিটিভি ও সারাবাংলার সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, সহসভাপতি সুমা জায়গীরদা, সাধারণ সম্পাদক দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব-এডিটর মনিকা ইসলাম, কোষাধ্যক্ষ ফাতেমা সুলতানা অন্যা, দপ্তর সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, সদস্য শামিমা আফসার জিনু ও হাবিবা আক্তার ফাহিমা বেগম। 

 

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর-০৭