প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২২ ১০:৫৮ (বৃহস্পতিবার)
জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমকে কারাগারে প্রেরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ।
বুধবার (০২ নভেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলায় কারাগারে বন্দি জাহাঙ্গীর আলমকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যতায় রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাহাঙ্গীর আলমকে মুক্ত করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.