বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত।
দক্ষিণ সুরমা উপজেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ এর সাধারণ বুধবার (২ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়ক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস সহায়ক মোঃ আব্দুল মুহিত এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মো. আহসান উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া, সরকারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সহ সভাপতি আঃ মতিন, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি পংকি মিয়া।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিস এর পিপিএম মো. জালাল উদ্দীন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিস এর সি.এ মোঃ মিজানুর রহমান, অফিস সুপার মোহাম্মদ মইনুল হক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক সহকারী সাহেদ আহমদ, প্রথমিক শিক্ষা অফিস সহকারী কামরান আহমদ প্রমুখ।
সভায় সবার সম্মতিক্রমে উপজেলা ইউএনও অফিস এর অফিস সুপার মোহাম্মদ মইনুল হক'কে সভাপতি ও উপজেলা কৃষি অফিস এর পিপিএম মোঃ জালাল উদ্দিন'কে সাধারণ সম্পাদক করে ও উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ আব্দুল কালাম' সিনিয়র সহ সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী মো: আব্দুল মোনায়েমকে সাংগঠনিক সম্পাদক'করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫
আইটি ল্যাব সলিউশন্স লি.