২০ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সভা বৃহস্পতিবার (৩ নভেম্বর) মেয়রের বাসভবন সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট মো. আতিকুর রহমান শাবু, ১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল মোমিন চৌধুরী খোকন।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির শাহীন বলেন, আগামী ২০ নভেম্বর বিভাগীয় সমাবেশ সফল করতে ওয়ার্ডের ৮ ইউনিট কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে ১৮নং ওয়ার্ডের প্রতিটি বাসায় বাসায় লিফলেট বিতরণ করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট মো. আতিকুর রহমান শাবু বলেন, ১৮নং ওয়ার্ড মেয়র আরিফুল হক চৌধুরীর ওয়ার্ড। এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে হবে।
১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল মোমিন খোকন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ২০ নভেম্বর বিভাগীয় সমাবেশে বিভিন্ন থানা ও জেলা থেকে আগত নেতাকর্মীদের আতিথেয়তা করতে ১৭নং ও ১৮নং ওয়ার্ড বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
১৮নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি তারেক আহমদ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এড মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকী, এড আব্দুস সাদিক লিপন, আব্দুর রহমান, মুরাদ আহমদ, মওদুদুল হক মওদুদ, সাহিবুর রহমান সুজান, আব্দুল মুকিত, এবিএম মুসা, কামরুন্নাহার চৌধুরী তিন্নি, জাকির মোহাম্মদ ইফতার খান, রাজন আহমদ, লুৎফুর রহমান, সাকের আহমদ, আব্দুল হক সুন্না, সিরাজ আহমদ, আব্দুস সুবহান আজাদ, মাসুম আহমদ মুসা, আনোয়ার হোসেন, রাহাত খান মুন্না, এস এম লিপন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.