প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২২ ১৩:২১ (বুধবার)
জৈন্তাপুরে সমবায় দিবস পালিত

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ৷ 

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হতে সমবায় দিবসের র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমের সম্মুখে শেষ হয়৷ 


পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা হল রুমে দিবসটি উপলক্ষে সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ৷


স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম৷


বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, বিয়াম ল্যাবটরি স্কুল এন্ড কলেজের প্রিন্সীপাল আবু সুফিয়ান বেলাল৷ 


এছাড়া সমবায় দিবসে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠেনর নেতৃবৃন্দরা, সরকারি প্রতিষ্টানের কর্মচারি, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷ 

সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/ইআ-১৩