সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিলেট ফটোগ্রাফিক সোসাইটির নেতৃবৃন্দ।
শনিবার এক শোকবার্তায় সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক ইফতেখার মনি বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশু ছিলেন অত্যন্ত মেধাবী, সদা হাস্যউজ্জল এবং সজ্জন ব্যক্তি। তিনি ছিলেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির একজন আপনজন। তাঁর মুত্যুতে সিলেটের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে অপূরনীয় ক্ষতি হয়ে গেলো যা সহজে পূরণ হওয়ার নয়। সিলেট ফটোগ্রাফিক সোসাইটি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানাচ্ছি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.