প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২২ ১৫:৫৮ (বুধবার)
আরব আমিরাতে জুড়ীর মজনুর মৃত্যু

নজরুল ইসলাম মজনু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মৌলভীবাজারের জুড়ীর নজরুল ইসলাম মজনু (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে।

 

রোববার স্থানীয় সময় ভোরে সেখানকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি হৃদ রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেয়া হয়।

 

মজনু জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের বাসিন্দা মরহুম মকবুল ইসলাম মাস্টার সাহেবের প্রথম পুত্র। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু আতœীয়স্বজন রেখে গেছেন।

 

মজনুর চাচাতো ভাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০৯