সিলেটের গোয়াইনঘাট ব্যায়াম স্কুল মাঠে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পর্যায়ে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এই সময় মেলায় উদ্ভাবনী বিভিন্ন গেজেট ও স্টল পরিদর্শন করেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ প্রমুখ।
ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রদর্শনী কার্যক্রম বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে। এছাড়াও ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কার্যক্রম শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় পুরষ্কার বিতরণ মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শেষ হবে।
আয়োজিত মেলার স্টলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।
উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২
জুনিয়র গ্রুপ
বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়, কুপার বাজার উচ্চ বিদ্যালয়,ফারুক আহমদ কুনকিনি উচ্চ বিদ্যালয়, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়, মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়, গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয়,পরগনা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডা: ইদ্রিছ আলী উচ্চ বিদ্যালয়,সোনারহাট উচ্চ বিদ্যালয়, গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়, ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয়, আলিরগাঁও উচ্চ বিদ্যালয়, কোওর বাজার উচ্চ বিদ্যালয়, বাগের সড়ক উচ্চ বিদ্যালয়, আমির মিয়া উচ্চ বিদ্যালয়, হাজী সোহরাব আলি উচ্চ বিদ্যালয়,আলহাজ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়,বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়, পিয়ানগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়, দশগাও নয়াগাও উচ্চ বিদ্যালয় ও কলেজ, তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, সিনিয়র গ্রুপে, গোয়াইনঘাট সরকারী কলেজ, সালুটিকর ডিগ্রি কলেজ, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়।
বিশেষ গ্রুপে
উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস, উপজেলা মৎস্য অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সীমান্তিক মামনি প্রকল্প,
ব্রাক মানবাধিকার, এছাড়াও প্যাভিলিয়ন-১ (উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ) গ্রুপ (ক) মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ (খ) উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ (গ): উন্মুক্ত।
প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা)
ভূমি অফিস, কৃষি অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক অফিস, প্রাণীসম্প্দ অফিস, গোয়াইনঘাট, সিলেট।
প্যাভিলিয়ন-৩
(হাতের মুঠোয় সেবা)
গোয়াইনঘাট উপজেলার ইউডিসি (সকল), সকল ইউপি, পোস্ট অফিস (পোস্ট ই-সেন্টার), সোনালী ব্যাংক লি:, গোয়াইনঘাট থানা, জনস্বাস্থ্য বিভাগ, নির্বাহী অফিস, তথ্য আপা প্রকল্প।
প্যাভিলিয়ন-৪
(শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান)
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, এম সাইফুর রহমান বিএম কলেজ, কর্মসংস্থান ব্যাংক, উপজেলা পল্লী উন্নয়ন অফিস/পল্লী দারিদ্র বিমোচন/পল্লী সঞ্চয় ব্যাংকসহ সকল এনজিও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/ইআ-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.