প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২২ ১৯:০৬ (শনিবার)
দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ 

দক্ষিণ সুরমার লাউয়াই নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আগামী প্রজন্মকে সচেতন করে গড়ে তুলতে হবে। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। বর্তমানে এটি সমাজের সকল ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সন্তানদেরকে সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় বলিয়ান করে তৈরি করতে হবে। দেশ প্রমিক হয়ে তাদেরকেই আগামীর বাংলাদেশের দায়িত্ব নিতে হবে।

 

বৃহস্পতিবার সকাল ১১ টায় সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।

 

দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক আক্তার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ লাল রায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুল কাইয়ূম, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য সফিকুল হক সফিক মেম্বার।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কামালবাজার রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাই , বক্তব্য রাখেন বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, সিলাম ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর, নবারুণ উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক হাবিবুর রহমান, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ প্রমুখ।

 

শুরুতে কোরআন তেলাওয়াত করেন সততা সংঘের সদস্য সীমা শারমিন, ছাত্রছাত্রী দের পক্ষে বক্তব্য রাখেন মোগলাবাজার রেবতী রমন সরকারি দিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও সততা সংঘের সাবেক সভাপতি আব্দুল্লাহ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০