ছাত্র মজলিসের বড়লেখায় উপজেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ ও কমিটি পুনর্গঠন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ( ১১ নভেম্বর) বেলা দুইটায় উপজেলা মজলিস মিলনায়তনে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২২-২৩ সেশনের জন্য সুলতান আহমদ সভাপতি নির্বাচিত হয়েছেন এবং জাকারিয়া হোসাইন সাধারণ সম্পাদক ও মেহদী হাসান বায়তুলমাল সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটি পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মৌলভীবাজার জেলা সেক্রেটারী তারেকুর রহমান।
সমাপনী অধিবেশনে উপজেলা সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী জাকারিয়া হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সুনামগঞ্জ জেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি এম এম আতিকুর রহমান, জেলা সেক্রেটারী তারেকুর রহমান, সাবেক জেলা সেক্রেটারী এনামুল হক, জেলা বায়তুলমাল ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাবেক উপজেলা সভাপতি মনসুর আহমদ, নাহিদুল ইসলাম, সেলিম উদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ুম সহ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু
আইটি ল্যাব সলিউশন্স লি.