টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ে এসেছে ইংল্যান্ডের। সে ম্যাচের একাদশ নিয়ে ফাইনাল খেলতে নামছে ইংলিশরা। আর প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল খেলছে পাকিস্তান। ইংলিশদের মতো বাবর আজমদের একাদশেও নেই কোন পরিবর্তন।
দুই দলের একাদশ
পাকিস্তান
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।
ইল্যান্ড
অ্যালেক্স হেলস, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটকিপার), বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ফিল সল্ট, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ ও ক্রিস জর্ডান।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.