লোহিত সাগর উপকূলে সিনাই উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত মিশরীয় পর্যটন-নগরী শারম আল-শেখে অনুষ্ঠিত হচ্ছে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলন। এ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবাদুল মোমেন।
সোমবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে সাংবাদিকের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবাদুল মোমেন বলেন, পরিবেশ রক্ষায় আমরা মূলত পাঁচটি দাবি জানিয়েছি। এগুলোর মধ্যে রয়েছে- যেসব রাষ্ট্র কার্বন নি:স্বরন বেশি করছে তাদের গ্লোবাল ওয়ার্মিং কমিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে; প্যারিস চুক্তিতে যারা অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল তাদের ভবিষ্যতে নয় খুব শিগগিরই এই অর্থায়ন দিতে হবে; ক্লাইমেট চেঞ্জের কারণে অভিবাসীদের ক্ষতিপূরনের পাশাপাশি অভিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। তিনি বলেন, আমরা রিনিউএবল এনার্জি, গ্রীণ এনার্জি চাই, কিন্তু এর জন্য যথেষ্ট প্রযুক্তি আমাদের নেই। এজন্য উন্নত দেশগুলোর কাছে অর্থ বরাদ্দ চেয়েছি আমরা।
উল্লখ্য, এবারের জলবায়ু সম্মেলনে বিশ্বের ২০০টি দেশের অন্তত ৪৫ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন। গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া সম্মেলন শেষ হবে আগামী ১৮ নভেম্বর।
সিলেটভিউ২৪ডটকম/খলিল/এসডি-২৫
আইটি ল্যাব সলিউশন্স লি.