সিলেটের ওসমানীনগর উপজেলার বেগমপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় হেকিম আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐহারকোণা গ্রামের ফুরকান আলীর ছেলে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) সন্ধ্যা পৌণে ৭টার দিকে ওসমানীনগরের বেগমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার এসআই শাহজাহান।
তিনি বলেন- ‘সন্ধ্যায় সড়ক পারাপারের সময় মিতালী পরিবহন নামের একটি যাত্রীবাহী পথচারী হেকিম আলীকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলে মারা মারা গেছেন। খবর পেয়ে আমরা লাশ ও দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নিয়ে আসি। বর্তমানে থানায় মরদেহ ও বাস রয়েছে।’
তিনি আরও বলেন- ‘নিহত হেকিম আলীর পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা থানায় চলে আসছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/মুন্না
আইটি ল্যাব সলিউশন্স লি.