প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২২ ১৫:৫৬ (বুধবার)
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৪

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনকে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, শুক্রবার (১৮ নভেম্বর) সকাল অনুমান ৯টায় সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্পের সামনে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ মটর সাইকেল আরোহী দুর্ঘটনার গুরুত্বর আহত হন। স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের একজন হল জৈন্তাপুর উপজেলার নিজপাট যশপুর গ্রামের নবু মিয়ার ছেলে মামুন (২০)। এ রির্পোট লেখা পর্যন্ত অপর আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংঙ্কাজনক। তাদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে। 

সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/ইআ-১০