প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২২ ১১:৫০ (রবিবার)
আলিয়ার মাঠে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি

ছবি : আহমেদ রুবেল

সিলেট সরকারি আলিয়া মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে আগত নেতাকর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়েছেন। এতে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

 

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে এ হাতাহাতি হয়।

 

জানা যায়- খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহার, সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য রাখবেন। 

 

সকাল থেকে সমাবেশে দলে দলে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে যোগ দিচ্ছেন। এসময় পৃথক দুটি মিছিলকে কেন্দ্র করে দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় বিএনপির শীর্ষ নেতারা দুই পক্ষকে শান্ত করে রেখেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/মুন্না