সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের মধ্যবর্তী সিলেট সুনামগঞ্জ ও বাদাঘাট সড়কের মধ্যবর্তী টুকেরবাজার তেমুখি পয়েন্টে সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত এর নামে ‘আবুল মাল আবদুল মুহিত চত্ত্বর’ হিসেবে নামফলক বসালেন স্থানীয় এলাকাবাসী।
রবিবার দুপুরে এলাকার সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে তেমুখি পয়েন্টে ফলক বসান।
এসময় তারা বলেন, মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বাংলাদেশের আধুনিক অর্থনৈতিক উন্নয়নের প্রবক্তা, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিত এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সিলেট মহানগর ও সদরবাসীর পক্ষ থেকে তেমুখি পয়েন্টে ‘আবুল মাল আবদুল মুহিত চত্বর’ নামে নামফলক বসিয়েছি। এটা আবুল মাল আবদুল মুহিতের প্রতি এ অঞ্চলের মানুষের আবেগ অনুভূতি পরম শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনের প্রতিক। তারা অবিলম্বে সেখানে আবুল মাল আবদুল মুহিত এর ম্যুরাল সহ দৃষ্টিনন্দন চত্বর নির্মান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র দৃষ্টি আকর্ষন করে এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক সমাবেশে এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কান্দিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহনুর।
এসময় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যাবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল লোকজন উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬
আইটি ল্যাব সলিউশন্স লি.