প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় ড.আব্দুল জলিল মিয়া স্বর্ণপদক-২০২০ পেলেন সুনামগঞ্জের মেয়ে শায়লা ইসলাম নীপা।
নীপা সুনামগঞ্জের পাগলা সরকারি স্কুল এন্ড কলেজের প্রয়াত শিক্ষক নূরুল ইসলামের মেয়ে।
শায়লা ইসলাম নীপা ওই প্রতিষ্ঠান থেকে এস.এস.সি, সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার এ সাফল্যের জন্য সে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি চিরকৃতজ্ঞ।
নীপার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে। নীপা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.