প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২ ১৯:০৮ (শুক্রবার)
সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়কের দায়িত্ব পেলেন শাব্বির

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদ সিলেট জেলা জাতীয় পার্টির নতুন আহবায়কের দায়িত্ব পেয়েছেন।

 

এর আগে তিনি সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

জাতীয় পার্টির মহাসচিব বীর মুত্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি গত ২১ নভেম্বর তাকে এ দায়িত্ব প্রদান করেন।

 

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়া লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

কুনু মিয়ার মৃত্যুতে আহবায়কের পদ শূন্য হওয়ায় জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির ৭ জন যুগ্ম আহবায়কের মধ্যে ৬ জন যুগ্ম আহবায়কের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক শাব্বির আহমদকে পার্টির মহাসচি আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করেন।

 

পার্টির দফতর সম্পাদক ২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২