প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২২ ২০:০২ (শনিবার)
আখালিয়া বড়গুল রইছুল উলুম মাদ্রাসার এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

সিলেট নগরীর আখালিয়া বড়গুল এলাকার হযরত শাহ ওলিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদরাসার এতিম শিক্ষার্থীদের হাতে শীতের কাপড়, কম্বল, বিছানা ও নামাজের কার্পেটেসহ উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

 

আজহারের বন্ধু ও প্রবাসী ভাই বোন এর সার্বিক সহযোগিতায় শুক্রবার বাদ জুম্মা বড়গুল মাদরাসায় শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

 

মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা রইছ উদ্দিন এর সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের পরিচালনায় বিতরণ কালে বক্তব্য রাখেন- মাওলানা মুজ্জাম্মিল হোসাইন, মুফতী মাওলানা ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আসলাম রহমানী, মাওলানা জহুরুল হক, মাওলানা মিজানুর রহমান, মুফতী আব্দুল কাদির মাসুম, মাওলানা জাহেদ আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আবু সালেহ, হাফিজ সাইফুল্লাহ খালেদ, হাফিজ ফয়জুল ইসলাম আকিব।

 

এসময় উপস্থিত ছিলেন- সৈয়দ জামিল, মুহাম্মদ আজহার, সোয়েব আহমেদ,পলাশ, মাহিন, মামুন, শুভ ,নিশাত, মারজান, আহমেদ রাহিম, নয়ন, মারজান, সামাদ, শামিম, আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০