বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুক আহমদ ছিলেল সৎ, নির্বিক,সদালাপী, প্রতিবাদী মানুষ। তিনি পেশাগত সততার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক জীবনে নীতি নৈতিকতার আলোক কর্ম সম্প্রদান করেছেন। সমাজে ঘটে যাওয়া অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। স্রোতের বিপরীতে গিয়েও প্রতিবাদে সামিল হতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায়। এমন একজন গুণী শিক্ষকের অকাল প্রয়াণ শিক্ষাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতির যা কখনো পুরণ হবার নয়। শিক্ষক বেঁচে থাকবেন তাঁর কর্মের মধ্যদিয়ে নতুন প্রজন্মের মধ্য দিয়ে।
বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম ফারুক আহমেদ এর স্মরণ সভা ও মাহফিলের বক্তরা এসব কথা বলেন।
বাংলাদেশ -বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র সহ সভাপতি মোদাচ্ছির আলম, লবজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার, জাকির হোসেন পারভেজ প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন- বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিন, প্রভাষক মশিউর রহমান, দুলাল মিয়া, শিক্ষক শামছুল হুদা, গিয়াস উদ্দিন, আব্দুল মালিক, জামাল উদ্দিন, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালের সভাপতি ওমর ফারুক, সাংবাদিক বুরহান উদ্দিন, একেএম মিলন আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.