মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের ত্রয়োদশতম দিনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে খেলা চলে।
জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্যারম প্রথম রাউন্ডে একক খেলায় বিজয়ী হয়েছেন- শাহ দিদার আলম নবেল, মামুন হাসান, নবীন সোহেল, আশরাফ আহমদ।
প্লে-কার্ড ব্রে এর ফাইনাল খেলায় নেহার রঞ্জন পুরকায়স্থ চ্যাম্পিয়ন হন। রানার্সআপ হয়েছেন ছামির মাহমুদ।
লুডু একক সেমিফাইনালে বিজয়ী হয়েছেন আল আজাদ ও পল্লব ভট্টাচার্য্য।
সাপ লুডু একক ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন দিব্য জ্যোতি সী ও রানার্সআপ হয়েছেন এনামুল কবীর এবং তৃতীয় হয়েছেন ফয়জুল আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১
আইটি ল্যাব সলিউশন্স লি.