প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২২ ১৯:৫১ (মঙ্গলবার)
ফেঞ্চুগঞ্জে এমপি হাবিবের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ শনিবার

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপির উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

 

শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ সার কারখানার মাঠে এমপি হাবিব একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ম্যাচের অনুষ্ঠিত হবে।

 

প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

 

তিনি খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫