প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২২ ১১:৩৪ (শনিবার)
লিডিং ইউনিভার্সিটি ট্যুরিষ্ট ক্লাবের শিক্ষা সফর

লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজ্যম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীর দ্ধারা পরিচালিত লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে শেষ হল ২ দিনব্যাপী শিক্ষা সফর। ১ ডিসেম্বর ৬০ জনের একটি দল ব্রাদারহুড ইকো রিসোর্ট গোলাপগঞ্জ এর উদ্দেশ্য বেলা ৫ টায় সিলেট এর হুমায়ুন রসিদ চত্তর থেকে যাত্রা শুরু করছিল।

মূলত হেরিটেজ এন্ড ইকো ট্যুরিজম,  ট্র্যাভেল এজেন্সি মেজারমেন্ট এবং ট্যুরিজ্‌ম প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের ব্যবহারিক প্রশিক্ষণের অংশ হিসেবে এই ট্যুর আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা এবং মনন বিকাশে শিক্ষা সফরের গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা সফর আয়োজনের মাধ্যমে এক দিকে তাদের সাংগঠনিক দক্ষতা  তৈরি করছে, অপরদিকে ভিন্ন সস্কৃতি প্রত্যক্ষভাবে দেখার এবং জানার সুযোগ পাচ্ছে। যা তাদের দৃষ্টিভঙ্গিকে আরো প্রসারিত করে জীবনের বিভিন্ন স্তরের মানুষের জন্য আরও সহানুভূতিশীল এবং মানুষের মত মানুষ হতে সাহায্য করে। 

এই শিক্ষা সফরের নেতৃত্বে ছিলেন ডিপার্টমেন্টের  বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান। শিক্ষা সফরে আরো ছিলেন সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী, প্রভাষক হিত শর্মা,  প্রভাষক ও লিডিং ইউনিভার্সিটি ট্যুরিষ্ট ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল হালিম,  এবং মো. সাব্বির আহমেদসহ ছাত্র-ছাত্রীদের নিয়ে সর্বমোট  ৬০ জনের একটি দল। 
শিক্ষা সফরে ছাত্রছাত্রীরা ব্রাদারহুড ইকো রিসোর্ট পর্যটন এবং তার ডেভেলপমেন্ট ইসু গুলো আইডেন্টিফাই করে এবং তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করে, নিজেরাই প্রতিনিধি হয়ে ট্যুর গাইডিং করে। শিক্ষা সফরকে আরো আনন্দময় করতে রাতে বনফায়ার, বার-বি-কিউ আয়োজন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 
২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় তারা গোলাপগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ফিরতি যাএা শুরু করে।  বিকেল ৪টায় সিলেটের হুমায়ুন রসিদ চত্তরে পৌঁছানোর মাধ্যমে শিক্ষা সফর সমাপ্তি হয়। 
এই শিক্ষা সফর ছিল লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাবের চতুর্থ শিক্ষা সফর । এর আগে ২০১৯ সালে সাজেক ভ্যালি এবং ২০২১ একটি ইন্ডাস্ট্রিয়াল সফর সম্পন্ন হয়েছে এবং ২০২২ সালের জানুয়ারির এর দিকে সেন্টমার্টিন ট্যুর হয়েছে।

লিডিং ইউনিভার্সিটি ট্যুরিষ্ট ক্লাব মুলত লিডিং ইউনিভার্সিটির অন্তরগত একটি অলাভজনক প্রতিষ্ঠান। ক্লাবটি ২০১৯ সালে ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের হাত ধরে যাত্রা শুরু করে। এরই মধ্যে ক্লাবটি বিভিন্ন ট্যুরিজম সম্পর্কিত অনুষ্টান ও ট্যুরের মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সারা ফেলেছে।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০১