প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২২ ১৪:৪৯ (বুধবার)
সিলেটের জকিগঞ্জ পৌরসভাস্থ নরসিংহপুর থেকে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে নরসিংহপুর এলাকায় অভিযান চালানো হয়।
মাদক কারবারি মো. সোহেল আহমদ (৩২)। সোহেল আহমদ জকিগঞ্জের নরসিংহপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
উক্ত বিষয়টি জকিগঞ্জ থানা এসআই সামছুল হক সুমন নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/ইআ-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.