সিলেটের পাইকারি ও খুচরা বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। তাতে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। কয়েকটি সবজি ছাড়া বাকি সব সবজির মোটামুটি ক্রেতাদের নাগালে রয়েছে। সামনের দিনগুলোতে সবজির সরবরাহ আরও বাড়বে এবং দামও আরো কমবে বলে বিক্রেতার জানিয়েছেন।
গেল সপ্তাহের থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে কিছু সবজির দাম। দাম কিছুটা কম হওয়ায় ক্রেতারাও কিনছেন খুশিমনে। শনিবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন সবজি হিসেবে একটি মাঝারি সাইজের ফুল কপি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। যা গেল সপ্তাহে বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়। প্রায় একই দামে বিক্রি হচ্ছে বাধা কপি। দাম অর্ধেকে নেমে এসেছে বেগুনের। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি। গোল বেগুন ৪০-৫০ টাকা। এছাড়াও শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, মূলা ১৫-২০ টাকা, পেঁপের ২৫-৩০ টাকা, করল্লা ৫৫-৬০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে।
সপ্তাহের ব্যাবধানে নতুন আলুর দাম নেমেছে প্রায় অর্ধেকে। গেল সপ্তাহে প্রতিকেজি ৮০-৯০ টাকা বিক্রি হওয়া আলু শুক্রবার বিক্রি হয়েছে ৫৫-৬০ টাকায়। পুরনো আলু ২৫-৩০ টাকা। ঢেঁড়সের কেজি ৪৫-৫০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা। তবে বাজারে দোকানের তুলনায় ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।
অপরদিকে মাস তিনেক আগেও যে কাঁচামরিচ ৩০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল সেই মরিচের দাম এখন মাত্র ৩০ টাকা। রাতে নগরীর ফুটপাতে ২০ টাকা কেজি ধরেও বিক্রি হচ্ছে কাঁচামরিচ। যেখানে কয়েক মাস আগে মানুষ একশ গ্রাম মরিচ কিনতে পারত না সেখানে এখন দোকানিরাই জোর করে এক কেজি মরিচ দিয়ে দিচ্ছেন। সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগী ও ডিমের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৫৫-১৬৫ টাকায়। ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১২৫-১৩৫ টাকায়।
ক্রেতারা বলছেন, বাজরে শীতের আসতে শুরু করেছে, তাই দামও গত সাপ্তাহের তুলনায় একটু কম। দাম একটু কম হওয়ায় কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন।
বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়ায় পাইকারি ও খুচরা বাজারে কমেছে দাম। বাজারে মুটামুটি সব সবজি পাওয়া যাচ্ছে। কয়েকটি সবজি ছাড়া বাকি সব সবজির মোটামুটি ক্রেতাদের নাগালে রয়েছে। সামনের দিনগুলোতে সবজির সরবরাহ আরও বাড়বে এবং দামও আরো কমবে বলে মনে করেন বিক্রেতারা।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.