মৌলভীবাজারের রাজনগরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর আগে পুলিশ ২০০ পিস ইয়াবাসহ উপজেলার সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের পিন্টু মিয়া নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খোশকিপুর গ্রামের বকবর মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জাকির মিয়া ওরপে জিগির মিয়া বেশ কিছুদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার উপ পরিদর্শক উবায়েদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় তার কাছ থেকে ৪২ পিছ ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মাদকের বিরুদ্ধে রাজনগর থানা পুলিশ অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। ২০০ পিস ইয়াবাসহ একজনকে আটকের পর এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-২০
আইটি ল্যাব সলিউশন্স লি.