প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২২ ১৪:৩৮ (শনিবার)
নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামন থেকে মোটরসাইকেল চুরি

সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুলস্থ নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামন থেকে মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে। 


এ ব্যাপারে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দক্ষিণ সুরমা থানায় সাধারন ডায়রি করেছেন সিলেট সদর উপজেলার পিরেরচক গ্রামের সরফ মিয়ার ছেলে মোটরসাইকেলের মালিক শাহিন আহমদ (৩৫)। ডায়রি নং ৩৪০।

সাধারন ডায়রিতে শাহিন আহমদ উল্লেখ করেন, বুধবার  (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুলস্থ নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে আত্মীয়কে দেখতে যান। হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে হিরো মোটরসাইকেলটি রেখে ভিতরে যান । পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে বাহির হয়ে মোটরসাইকেলটি পাওয়া যায়নি। তাৎক্ষনিক মোটরসাইকেলটি আশপাশে খোজাখুজি করলেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৬